আদিবাসী সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধুর ৪০তম মৃত্যুবার্ষিকী এবং বিশ্ব আদিবাসী দিবস পালন উপলক্ষে দিনাজপুর শিল্পকলা একাডেমী চত্বরে জাতীয় আদিবাসী পরিষদ আয়োজিত গতকাল শুক্রবার এক স্বেচ্ছা রক্তদান কর্মসূচির উদ্বোধন ও আদিবাসী সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলম। রবীন্দ্রনাথ সরেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ, ওয়ার্কার্স পার্টির নেতা রবিউল আউয়াল, জাসদ নেতা শহীদুল ইসলাম, আদিবাসী নেতা ভিক্টর লাকড়া, শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, কোতোয়ালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ প্রমুখ। দিনাজপুর অফিস|