আদিবাসী সাংস্কৃতিক চেতনা জাগ্রত করার শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগ্রাসনের বিরুদ্ধে আদিবাসী সাংস্কৃতিক চেতনা জাগ্রত করার শপথের মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন জুম ঈসথেটিক কাউন্সিলের (জাক) ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দ্বিবার্ষিক সম্মেলন শেষ হয়েছে। গত শুক্রবার রাঙামাটি শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মেলন অনুষ্ঠিত হয়।সমেঞ্চলনের উদ্বোধনী বক্তব্যে প্রবীণ আদিবাসী বেতারশিল্পী তৃপ্তি তালুকদার বলেন, আকাশ সংস্কৃতি এবং নানা অপসংস্কৃতির আগ্রাসনে আদিবাসীদের বৈচিত্র্যময় সংস্কৃতি কলুষিত হচ্ছে। নতুন প্রজন্মের আদিবাসী শিল্পীরাও নিজেদের বিশুদ্ধ সংস্কৃতিকে লালন-পালনে তেমন আগ্রহী নন বলে মনে হয়। সাংস্কৃতিক চেতনা বিকাশে নবীন সাংস্কৃতিক কর্মীদের ভূমিকা রাখতে হবে।বিশেষ অতিথি প্রবীণ শিল্পী জয়শ্রী রায় বলেন, ‘আশা করি নবীনেরা আদিবাসী সংস্কৃতিকে বিকশিত করবে।’ জাকের সভাপতি মিহির বরণ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংস্কৃতিক কর্মী সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা অঞ্জুলিকা খীসা, শিল্পী রঞ্জিত দেওয়ান, মনোজ বাহাদুর, চাঁদ রায় রাঙামাটি শিল্পকলা একাডেমীর পরিচালক মুজিবুল হক প্রমুখ।