আদিবাসী স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীর নতুন চাকপাড়া থেকে এক আদিবাসী স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মেয়েটির বাবা মামলা করেছেন।নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম মো. আজাদ জানান, মেয়েটি মুঠোফোনে তাঁকে (ওসি) জানিয়েছে সে স্বেচ্ছায় মনির আহমদ নামের এক ছেলের সঙ্গে চলে গেছে। মেয়েটি এ কথা তার বাবাকেও জানিয়েছে। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় অপহরণ মামলা নেওয়া হয়েছে, তাকে উদ্ধারে অভিযান চলছে। স্কুলছাত্রীর বাবা অভিযোগ করেন, সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দেওয়ার জন্য তাঁর মেয়ে বিদ্যালয়ে যাচ্ছিল। এ সময় স্থানীয় মনির আহমদ ও জালাল আহমদের নেতৃত্বে তাকে অপহরণ করা হয়। এর আগে মনির তাঁর মেয়েকে প্রায়ই উত্ত্যক্ত করত।