আদিবাসী হত্যা মামলার আসামিকে গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের পাঁচবিবিতে আদিবাসী দিনমজুর শ্যাম লাল হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার এবং হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন আদিবাসীরা। আসামিকে গ্রেপ্তারের দাবিতে তাঁরা জয়পুরহাট জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপিও দিয়েছেন।
গতকাল বুধবার দুপুরে জয়পুরহাট জেলা আদিবাসী সংঘের উদ্যোগে শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বর এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন আদিবাসীরা। মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ আদিবাসী সংঘ জয়পুরহাট জেলা শাখার সভাপতি কার্ত্তিক চন্দ্র সিংসহ সংগঠনের অন্য নেতারা। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে তাঁরা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেন।
পাঁচবিবি থানা সূত্রে জানা গেছে, উপজেলার বেদগাড়ি গ্রামের দিনমজুর শ্যাম লালকে (৪০) ৭ আগস্ট প্রতিপক্ষের মারধরে আহত হন। ১৩ দিন পর ২০ আগস্ট তিনি মারা যান।