আদিবাসী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার আদিবাসী খেতমজুরকে হত্যার প্রতিবাদে ও দোষী ব্যক্তিদের বিচারের দাবিতে জয়পুরহাটের দুই সহস্রাধিক আদিবাসী নারী-পুরুষ গতকাল রোববার জয়পুরহাট শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।নিরপেক্ষ তদন্ত, দোষী ব্যক্তিদের দ্রুত শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা, ক্ষতিগ্রস্ত ওই আদিবাসী পরিবারগুলোকে ক্ষতিপূরণের ব্যবস্থা এবং আদিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে আদিবাসীরা প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন। স্মারকলিপি গ্রহণ করেন জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস।নওগাঁর মান্দা উপজেলার চকগোপাল গ্রামের আলিম, সালাম, হালিমের দিনমজুর হিসেবে বিরোধপূর্ণ জমিতে বোরো ধান কাটতে গেলে ৪ মে একই গ্রামের অপর পক্ষের লাঠিয়াল বাহিনীর হামলায় চার আদিবাসী শ্রমিক নিহত হন। তাঁরা হলেন নওগাঁর নিয়ামতপুর উপজেলার পুঙ্গী নিবুদা গ্রামের মাহারাম মার্ডি, ইলিয়াস মার্ডি, মদন মার্ডি ও কৃষ্ণ মার্ডি।