আদিবাসীকে পিটিয়ে জখম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার আমতলী উপজেলার তালতলীতে স্থানীয় এক আদিবাসী রাখাইন বৃদ্ধকে পিটিয়ে আহত করা হয়েছে। গতকাল শনিবার বিএনপির স্থানীয় এক নেতা তাঁকে পিটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।আহত ওই আদিবাসী রাখাইনের নাম থয় ফ্রু অং (৭৫)। এ ঘটনায় বিএনপির নেতা আক্কাস মৃধার বিরুদ্ধে তালতলী থানায় অভিযোগ করা হয়েছে।আহত থয় ফ্রু অং অভিযোগ করেন, গতকাল দুপুর ১২টার দিকে তিনি শহরের লস্করের চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় বরগুনা জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও তালতলী থানা বিএনপির সাবেক সধারণ সম্পাদক আক্কাস মৃধা দলবল নিয়ে দোকানে ঢুকে তাঁকে মারধর করেন। লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেয়।বিএনপির নেতা আক্কাস মৃধা জানান, থয় ফ্রু অংদের সঙ্গে তাঁদের জমি নিয়ে বিরোধ চলছে। তবে তিনি তাঁকে মারধর করেননি।