আদিবাসীদের উচ্ছেদ বন্ধ করার দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সংরক্ষিত বনাঞ্চল সম্প্রসারণের নামে আদিবাসীদের উচ্ছেদ বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) খাগড়াছড়ি জেলা ইউনিটের প্রধান সংগঠক উজ্জ্বল স্মৃতি চাকমা এ আহ্বান জানিয়েছেন।বিবৃতিতে উজ্জ্বল স্মৃতি চাকমা বলেন, দীঘিনালার ছয়টি মৌজায় ১২ হাজার ৮৪৯ একর জায়গা সংরক্ষিত বনাঞ্চলের জন্য নেওয়া হলে কয়েক হাজার আদিবাসী পরিবার ভূমিহীন উদ্বাস্তুতে পরিণত হবে। এর ফলে চরম মানবিক, অর্থনৈতিক ও পরিবেশগত বিপর্যয় সৃষ্টি হবে।পার্বত্য চট্টগ্রামে বন উজাড় হওয়ার পেছনে সরকারি বন বিভাগকে দায়ী করে তিনি বলেন, অভিজ্ঞতায় দেখা গেছে, যত বেশি সংরক্ষিত বনাঞ্চল গঠন করা হয়েছে, তত বেশি পাহাড়ি মানুষ বন ও ভূমির ওপর তাদের বংশ পরম্পরাগত অধিকার হারিয়েছে এবং বনও ধ্বংস হয়েছে।