আদিবাসীদের ওপর নিপীড়নের প্রতিবাদে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশব্যাপী আদিবাসীদের ওপর জুলুম-নির্যাতন-নিপীড়ন-ভূমি দখলের প্রতিবাদ ও আদিবাসী অধিকার আইন প্রণয়নসহ চার দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জের নাচোল থেকে রাজশাহী পর্যন্ত ৮৫ কিলোমিটার রাস্তা হেঁটে লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় আদিবাসী পরিষদ। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাব মিলনায়তনে এক সংবাদ সমেঞ্চলনের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়। ২ অক্টোবর সকাল ১০টা নাচোল বাসস্ট্যান্ড থেকে আনুষ্ঠানিকভাবে এ লংমার্চ শুরু হবে চাঁপাইনবাবগঞ্জের আমনূরা হয়ে রাজশাহীীর তানোর উপজেলার মুণ্ডুমালা। এরপর সেখান থেকে গোদাগাড়ী উপজেলার কাঁকনহাটে এসে রাত্রিযাপন করবে লংমার্চে অংশগ্রহণকারীরা। কাঁকনহাটে যাত্রাবিরতিকালে সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। ৩ মার্চ সকালে কাঁকনহাট-রাজাবাড়ী হাট হয়ে রাজশাহীর কাশিয়াডাঙ্গা মোড়ে পথসভা শেষে লংমার্চ রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হবে এং চার দফা সংবলিত সঞ্চারকলিপি দেওয়া হবে বিভাগীয় কমিশনারকে। এ ছাড়া বিভিন্ন স্থানে যাত্রাপথের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। সংবাদ সমেঞ্চলনে অভিযোগ করা হয়, ১০ বছরে রাজশাহী বিভাগে ৪৮ জন ও রংপুর বিভাগে ৩৬ আদিবাসীকে হত্যা করা হয়েছে। কিন্তু কোনো ঘটনারই সুষ্ঠু বিচার আদিবাসীরা পায়নি। মূলত ভূমিকে কেন্দ্র করেই আদিবাসীদের ওপর নির্যাতন ও হত্যা-কাণ্ডের ঘটনাগুলো ঘটেছে। জাতীয় আদিবাসী পরি-ষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন বলেন, সরকারের অবেহলার কারণেই আদিবাসীদের ওপর নির্যাতন-নিপীড়ন ও ভূমি থেকে উচ্ছেদের ঘটনাগুলো ঘটেছে। কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন সিপিবির জেলা সাধারণ সম্পাদক ইসরাঈল, জাসদের জেলা সভাপতি রফিকুল ইসলাম। সংবাদ সমেঞ্চলনে উপস্থিত ছিলেন অনিল মারান্ডি, মদন কুমার বারোয়ার, গণেশ মার্ডি, বিচিত্রা তিরকি, বিমল চন্দ্র রাজোয়ার, দেবেন মুর্মু, নন্দালাল টুডু, সুভাষ চন্দ্র হেমব্রম, মিঠুন টপ্য।