আদিবাসীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক আদিবাসী দিবসে জয়পুরহাটে পুলিশের বাধা ও শোভাযাত্রায় হামলার প্রতিবাদে গতকাল শুক্রবার জয়পুরহাটে মানববন্ধন করেছে জেলা জাতীয় আদিবাসী ছাত্র পরিষদ। বেলা সাড়ে ১১টার দিকে শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বরের সামনের প্রধান সড়কে এ কর্মসূচি পালন করা হয়। এতে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য রুহিন হোসেন, জেলা জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি বাবুল রবিদাস, সাধারণ সম্পাদক কমল মিনজি, জাতীয় আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র হেমরম প্রমুখ।