আদিবাসীদের ওপর হামলাকারীদের শাস্তি হবে: গওহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী মাটিরাঙ্গার তাইন্দংয়ে আদিবাসীদের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এসে বলেছেন, ‘আমি খুবই লজ্জিত ও মাথানত হয়ে আপনাদের কাছে ক্ষমা চাইতে এসেছি। আপনাদের ওপর যে অন্যায় করা হয়েছে, তা ক্ষমার অযোগ্য। এর মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্রের আদর্শ ও বিশ্বাসের ওপর আঘাত হানা হয়েছে। অপরাধীদের অবশ্যই শাস্তি পেতে হবে।’
গতকাল রোববার তাইন্দংয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন গওহর রিজভী। তাঁর সঙ্গে ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা।
তাইন্দংয়ের বগাপাড়ায় ক্ষতিগ্রস্ত আদিবাসীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, এ এলাকার আদিবাসীদের ওপর বারবার হামলা চালানো হয়েছে, তাঁদের বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে।