প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার মনগড়া গ্রামে আদিবাসীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কলমাকান্দা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে স্থানীয় আদিবাসীদের বিভিন্ন সংগঠনের ব্যানারে এসব কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে বক্তৃতা করেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য দিবালোক সিংহ, হাজং ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি খগেন্দ্র হাজং, আদিবাসী নেতা নিরন্তন বনোয়ারি প্রমুখ। ১৮ জুলাই শনিবার সন্ধ্যায় মনগড়া গ্রামের আদিবাসী নারী সানুয়া থিগিদির (৪৫) বাড়িতে পার্শ্ববর্তী মুন্সিপুর গ্রামের গোলাপ মিয়ার নেতৃত্বে কয়েকজন দুর্বৃত্ত হামলা চালায়। এতে সানুয়া থিগিদিসহ কয়েকজন আহত হন।