আদিবাসীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় আদিবাসীদের ওপর হামলা, তাঁদের বসতঘরে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানোর প্রতিবাদে গতকাল সোমবার উপজেলা শহরের ডাইংপাড়া মোড়ে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে জাতীয় আদিবাসী পরিষদ ও সমিঞ্চলিত আদিবাসী নারীজোট।
বেলা ১১টার দিকে শুরু হওয়া সমাবেশে জাতীয় আদিবাসী পরিষদের নেতা অনিল মারান্ডি, বিমল চন্দ্র রাজোয়ার, গণেশ মার্ডি, রাজকুমার শাও, প্রমুখ বক্তৃতা করেন।
সমাবেশে বক্তারা বলেন, আদিবাসীরা হামলা ও নির্যাতনের শিকার হলেও পুলিশ এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না।
বক্তারা আরও বলেন, আদিবাসীরা এ দেশের নাগরিক, মুক্তিযুদ্ধে তাঁদের অবদান রয়েছে। তাই তাঁরা মৌলিক অধিকার নিয়ে এ দেশে বসবাস করতে চান। কিন্তু নিরাপত্তা না পেয়ে চরম আতঙ্কের মধ্যে দিন যাপন করছেন তাঁরা। আদিবাসীদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে অবরোধসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।