আদিবাসীদের ক্ষুদ্র জাতিসত্তা উপজাতি ও নৃ-গোষ্ঠী বলে উল্লেখ করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী শফিক আহমেদ জানিয়েছেন, সংবিধানে আদিবাসীদের ‘ক্ষুদ্র জাতিসত্তা, উপজাতি ও নৃ-গোষ্ঠী’ হিসেবে উল্লেখ করা হবে। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সনদ অনুযায়ী বাংলাদেশে উপজাতি রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।শফিক আহমেদ বলেন, সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় কমিটি সংবিধানে ‘উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের আঞ্চলিক সংস্কৃতি এবং ঐতিহ্য সংরক্ষণ, উন্নয়ন বিকাশে রাষ্ট্র ব্যবস্থা নেবে’—এমন একটি অনুচ্ছেদ সংযোজনের সুপারিশ করেছে।গতকাল বুধবার রাজধানীর এলজিইডি মিলনায়তনে ‘আইএলও সনদ ১৬৯ এবং বাংলাদেশে আদিবাসীদের মানবাধিকার’ শীর্ষক জাতীয় সেমিনারের উদ্বোধনী পর্বে আইনমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ আদিবাসী ফোরাম, জাতীয় মানবাধিকার কমিশন ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।আদিবাসীদের ভূমির অধিকার প্রসঙ্গে শফিক আহমেদ বলেন, পার্বত্য চট্টগ্রামের ভূমিবিরোধ নিষ্পত্তির জন্য ভূমি কমিশন গঠন করা হয়েছে। কিন্তু স্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তিরা কমিশনকে সহযোগিতা করছেন না।জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, আইএলও সনদ ১৬৯ অনুসমর্থন করলে বা আদিবাসীদের ভূমির অধিকার দিলে পার্বত্য চট্টগ্রাম পূর্ব তিমুর বা বসনিয়ার মতো হয়ে যাবে, দেশে এমন একটি ধারণা চালু আছে। প্রকৃতপক্ষে রাষ্ট্র পার্বত্য চট্টগ্রামে একটি কাল্পনিক শত্রু তৈরি করে রাখতে চায়। তা না হলে রাষ্ট্রের কোনো গুরুত্ব থাকে না।আইএলওর আন্দ্রে বোগুইয়ের সভাপতিত্বে সেমিনারের উদ্বোধনী পর্বে আরও বক্তব্য দেন ডেনমার্ক দূতাবাসের ডেপুটি হেড অব মিশন জ্যাঁ মুলার হ্যানসেন। স্বাগত বক্তব্য দেন আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং।