আদিবাসীদের ক্ষুদ্র ভেবে অবহেলা করার দিন শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বর্তমান সমাজব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে আদিবাসী জনগোষ্ঠীকেও উন্নয়নের ধারায় সম্পৃক্ত হতে হবে। আদিবাসীদের সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি, ভূমি অধিকার রক্ষা এবং আদিবাসী শিশুদের শিক্ষা বিকাশে সবাইকে নিজেদের অবস্থান থেকে দ্রুত উদ্যোগ নিতে হবে। এটা এখন ধ্রুব সত্য যে আদিবাসীদের ক্ষুদ্র ভেবে অবহেলা করার দিন শেষ হয়ে গেছে।গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় সিলেট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে পাত্র সম্প্রদায় কল্যাণ পরিষদ (পাসকপ) আয়োজিত এক সভায় বক্তারা এসব কথা বলেন। ‘সরকারি সেবা গ্রহণে আদিবাসীদের অভিগম্যতা বৃদ্ধির গুরুত্ব’ শীর্ষক সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের নির্বাহী প্রধান শ্রী গৌরাঙ্গ পাত্র।সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মনোয়ার মুর্শেদ। এ ছাড়া আরও বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইব্রাহিম আল মামুন মোল্লা, আদিবাসী নেতা লক্ষ্মীকান্ত সিংহ, ইউপির সদস্য সৈয়দুর রহমান, জুমেরা রহমান, সিরাজুল ইসলাম, এ কে এম নুরুল ইসলাম, সলোমন কুয়েদা, দানেশ শাংমা ও সুমেলা পাত্র।