আদিবাসীদের জন্য পৃথক ও পর্যাপ্ত বরাদ্দের দাবি বাজেটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের নেতারা আসন্ন জাতীয় বাজেটে আদিবাসীদের জন্য পৃথক পর্যাপ্ত বরাদ্দ রাখার দাবি জানিয়েছেন। গতকাল শুক্রবার রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনে সংগঠনের কর্মিসভায় নেতারা এ দাবি জানান।
সভায় আদিবাসীদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা, আদিবাসীদের জন্য মাতৃভাষায় পড়ালেখার ব্যবস্থা, ভূমি কমিশন গঠন করে আদিবাসীদের ভূমির অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়। তাঁরা বিভিন্ন জেলায় আদিবাসী নারী ধর্ষণের এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নববর্ষে নারীদের যৌন হয়রানির সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
আদিবাসী ইউনিয়নের কার্যকরী সভাপতি খয়ের হাজংয়ের সভাপতিত্বে সংগঠনের উপদেষ্টা মনজুরুল আহসান খান, সাধারণ সম্পাদক রূপচান বর্মণ, ডা. দিবালোক সিংহ প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।