আদিবাসীদের জমিতে ইট কারখানা স্থাপন বন্ধের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধুপুর গড় এলাকার ইদিলপুরে আদিবাসীদের কৃষিজমিতে ইট তৈরির কারখানার সাইনবোর্ড অপসারণ ও নির্মাণকাজ বন্ধ করেছে প্রশাসন। গতকাল সোমবার দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসকের নির্দেশে মধুপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুস শোয়াইব ওই সাইনবোর্ড অপসারণ করেন। এ সময় তিনি ওই স্থানে সব ধরনের নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেন। গত রোববার প্রথম আলোয় প্রকাশিত ‘মধুপুরে আদিবাসীদের জমি দখলের অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। উল্লেখ্য, ঢাকার ব্যবসায়ী রেজাউল করিম তালুকদার ইদিলপুরে জন ভেরেনা সাংমার ছেলেদের কাছ থেকে ১০ একর জমি বায়না করে সেখানে একটি অটোমেটিক ইট কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছিলেন। ওই জমির মালিকানা দাবি করে আরও কয়েকজন আদিবাসী।