আদিবাসীদের জায়গা দখল করে নিচ্ছে প্রভাবশালীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট অঞ্চলের আদিবাসীদের জায়গা-জমি প্রভাবশালীরা দখল করে নিচ্ছে—গতকাল বৃহস্পতিবার সকালে সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আদিবাসী-বিষয়ক সভায় এ অভিযোগ করেন বক্তারা। বেসরকারি সংস্থা এথনিক কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (একডো) আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) আহমেদ শামীম আল রাজী।বক্তারা বলেন, অনেক ক্ষেত্রেই সহজ-সরল আদিবাসীদের ঠকিয়ে জমি লিখিয়ে নিচ্ছে ভূমি দখলকারী ওই প্রভাবশালীরা। তাই আদিবাসীদের মধ্যে ভূমি-বিষয়ক সচেতনতা তৈরি করতে হবে। পাশাপাশি ভূমিহীন আদিবাসীদের মধ্যে খাসজমি বিতরণেরও মনোবৃত্তি থাকতে হবে জেলা প্রশাসনের। সিলেট অঞ্চলের আদিবাসীদের জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়সহ সব উচ্চ-শিক্ষাপ্রতিষ্ঠানে কোটা পদ্ধতি চালু করা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আদিবাসী শিশুদের ভাষাগত সমস্যা দূর করতে আদিবাসী শিক্ষক নিয়োগ, শিক্ষাবৃত্তি চালু, আদিবাসীদের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ করার ব্যাপারে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বক্তারা।