প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেছেন, ‘১৭ বছরেও পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় আদিবাসীদের জীবন বিপন্ন হয়ে পড়েছে।’ গতকাল রোববার আদিবাসীদের বর্ষবিদায় ও বরণের উৎসব বিঝু, সাংগ্রাইং, বৈসুক, বিষু, বিহু উপলক্ষে দুই দিনব্যাপী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সন্তু লারমা এসব কথা বলেন।
রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক রনেল চাকমার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইরফান শরীফ, কবি সুগত চাকমা, সাংবাদিক সুনীল কান্তি দে।