আদিবাসীদের দেশান্তরি হওয়ার প্রবণতা বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদিবাসীদের ওপর নানা কৌশলে নানা রকম নির্যাতন হয়। এসব নির্যাতনের প্রতিকার তো দূরের কথা, মৌলিক অধিকার থেকেও তারা বঞ্চিত। নির্যাতনের কারণে আদিবাসীদের মধ্যে নীরবে দেশান্তরি হওয়ার প্রবণতা বাড়ছে।
গতকাল মঙ্গলবার সকালে সিলেট অঞ্চলের আদিবাসীদের জন্য আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় এ তথ্য উঠে এসেছে। সিলেটের খাদিমনগরে একটি বেসরকারি সংস্থার মিলনায়তনে ‘কাপেং ফাউন্ডেশন’ ও সিলেটের আদিবাসী পাত্র সম্প্রদায়ের সংগঠন পাসকপের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। এখানে আদিবাসীদের মৌলিক মানবাধিকার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এতে সিলেট বিভাগের আদিবাসী ৩০ জন তরুণ নেতা অংশ নেন।
পাসকপের নির্বাহী পরিচালক গৌরাঙ্গ পাত্রের সভাপতিত্বে আলোচনা সভায় সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা, কাপেং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পল্লব চাকমা, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী প্রমুখ বক্তৃতা করেন।