আদিবাসীদের নামে আসা বরাদ্দ লুটের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আদিবাসী পুনর্বাসন ও শিক্ষাবৃত্তি প্রকল্পে প্রকৃত নৃতাত্ত্বিক গোষ্ঠীকে বঞ্চিত করার অভিযোগ উঠেছে। আলমডাঙ্গা পৌরসভার কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দীনেশ কুমার বিশ্বাস সভাপতি সেজে আদিবাসী সমবায় সমিতি গঠন করে এসব বরাদ্দ লুটপাট করে আসছেন বলে অভিযোগ উঠেছে।আলমডাঙ্গায় বসবাসকারী নৃতা-ত্ত্বিক জনগোষ্ঠীর পক্ষে সম্প্রতি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর ব্যাধ ও বাগদি সম্পদায়ের (বুনো) ৫৪ জন ব্যক্তি একটি অভিযোগপত্র দিয়ে-ছেন। এতে বলা হয়েছে, ২০১১-১২ অর্থবছরে আদিবাসী পুনর্বাসন প্রকল্পে গবাদিপশু পালনের জন্য ১৪ লাখ ৪৩ হাজার টাকা বরাদ্দ আসে। কিন্তু উপজেলার ব্যাধ ও বাগদি সম্প্রদায়সহ নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর ২৫০টি পরিবারকে এসব বিষয়ে কিছুই জানানো হয়নি। এর আগের বছর আদিবাসী সম্প্রদায়ের সন্তানদের জন্য শিক্ষা খাতে বরাদ্দ তিন লাখ টাকাও বিভিন্ন নামে লুটপাট করা হয়েছে।প্রকল্পের তদারকি কর্মকর্তা উপজেলা প্রকৌশলী সুপ্রিয় মুখার্জি জানান, গবাদিপশু পালন প্রকল্পের মাধ্যমে আদিবাসী সমিতির সদস্যরা সুফল পাবেন। আদিবাসী কারা, এ প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয় সাংসদ ও জেলা প্রশাসক যাঁদের প্রকৃত আদিবাসী হিসেবে চিহ্নিত করবেন, তাঁরাই এসব সুযোগ-সুবিধা ভোগ করবেন।বিগত অর্থবছরে উপজেলার আদিবাসী পরিবারের ৫০ জন ছেলেমেয়ের প্রত্যেককে শিক্ষা-উপকরণ ও ৩০ জনকে শিক্ষাবৃত্তি বাবদ তিন লাখ টাকার সহায়তা আসে। কিন্তু আদিবাসী পরিবারের সন্তানদের বাদ দিয়ে ব্যানার্জি, আচার্য, অধিকারী, সরকার, বিশ্বাস, কর্মকার, সাধু খাঁ, দাস, কুমার ও হালদার পরিবারের ৫০ জনকে তালিকাভুক্ত করেন স্বঘোষিত আদিবাসী নেতা দীনেশ বিশ্বাস।দীনেশ বিশ্বাস নিজেকে আদিবাসী সমবায় সমিতির সভাপতি দাবি করে সরকারি টাকা লুটপাটের অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ২০০৬ সালে আদিবাসী সমিতি গঠনের শুরু থেকেই ব্যাধ ও বাগদি সম্প্রদায়ের লোকজনের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁরা কেউ সমিতি করতে আগ্রহী হননি। সরকারি বরাদ্দ এসেছে নৃতাত্ত্বিক গোষ্ঠীর নামে। তাঁর মতে, যাঁদের নিয়ে সংগঠন করা হয়েছে, তাঁরা এর বাইরে নন।ইউএনও বেগম আনজুমান আরা প্রথম আলোকে জানান, গবাদিপশু প্রকল্পের কাজ এখন চলমান। কারা প্রকৃত আদিবাসী, সে বিষয়টি নিশ্চিত হওয়ার পরই প্রকল্প হস্তান্তর করা হবে। নিবন্ধিত সমিতি নিয়ে বিতর্ক ওঠায় বিষয়টি খতিয়ে দেখা হবে। তবে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হলেই ভালো হয়।