আদিবাসীদের নেতৃত্বে এগিয়ে আসতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদিবাসীদের মানবাধিকার ও পরিবেশ রক্ষা করা সবার মানবিক ও নৈতিক দায়িত্ব। আদিবাসীদের মানবাধিকার প্রতিটি ক্ষেত্রে হরণ করা হচ্ছে। আদিবাসীদের মানবাধিকার সংরক্ষণে আদিবাসীদেরই নেতৃত্বে এগিয়ে আসতে হবে।কুলাউড়া উপজেলা সদরে বেসরকারি সংস্থা ইনডিজিনাস পিপলস ডেভেলপমেন্ট সার্ভিসেসের উদ্যোগে মৌলিক মানবাধিকার, আদিবাসীদের মানবাধিকার ও নেতৃত্ববিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার শেষ দিনে বক্তারা উপরিউক্ত কথা বলেন।গত বুধবার থেকে আইপিডিএসের সমেঞ্চলনকক্ষে এই কর্মশালা শুরু হয় এবং গতকাল শুক্রবার শেষ হয়েছে। আইপিডিএসের প্রকল্প সমন্বয়কারী জয়ন্ত রাকসাম ও প্রোগ্রাম ফ্যাসিলেটর লিসি সুমেরের সঞ্চালনে প্রশিক্ষণ অনুষ্ঠানের সহায়ক হিসেবে বক্তব্য দেন আদিবাসী আন্তপুঞ্জি উন্নয়ন সংগঠন কুবরাজের সাধারণ সম্পাদক ফ্লোরা বাবলি তালাং, প্রভাষক মো. মাজহারুল ইসলাম, আইনজীবী বদরূল হোসেন, সংলাপ সুপারভাইজার রিনা জুলিয়া ও আইপিডিএসের অফিস ইনচার্জ অরিজিন খংলা।