আদিবাসীদের পক্ষে সরকারের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ার প্রায় দেড় মাস পর ক্ষতিগ্রস্ত আদিবাসীদের পক্ষে মামলা করেছে রাজশাহী জেলা প্রশাসন৷ গত রোববার রাজশাহীর তানোর সহকারী জজ আদালতে মামলাটি করা হয়েছে৷
মামলার আরজিতে বলা হয়েছে, নালিিশ সম্পত্তি অর্পিত ও অনিবাসী৷ যারা এই সম্পত্তি নিজেদের দাবি করে আদালতে মামলা করেছিল তারা সরকারকে বিবাদী করেনি। তারা বেআইনি ডিক্রি লাভ করেছে৷ সরকার এখন সেই অবৈধ ডিক্রির বিরুদ্ধে মামলা করেছে৷
জেলা প্রশাসনের দায়ের করা মামলায় অবৈধ দখলদার ফজলুর রহমান, এসতাব আলী ও আনিসুর রহমানকে বিবাদী করা হয়েছে৷ তাঁরা ৩১ মার্চ বিনা নোটিশে তানোরের মাহালে আদিবাসী পল্লির ছয়টি পরিবারের বাড়িঘর গুঁড়িয়ে দেন।তাঁরা আদালতের ডিক্রি দেখিয়ে পুলিশের সহযোগিতায় এই ধ্বংসযজ্ঞ চালান৷
এরপর থেকেই ছয়টি আদিবাসী পরিবার খোলা আকাশের নিচে বসবাস করছেন৷ এ নিয়ে গত ২১ এপ্রিল প্রথম আলোয় ‘গুঁড়িয়ে দেওয়া বসতভিটা আগলে বসবাস’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়৷