আদিবাসীদের পাস নম্বর কমাতে সংসদীয় কমিটির সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্ত্রিপরীক্ষায় আদিবাসী ছাত্রছাত্রীদের পাস নম্বর কমিয়ে মোট নম্বরের ৩৫ শতাংশ করার সুপারিশ করেছে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে পাবলিক বিশ্ববিদ্যালগুলোর কাছে এই সুপারিশ করা হয়। সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।বিশ্ববিদ্যালয়গুলোর বিদ্যমান বিধান অনুযায়ী, ভর্ত্রিপরীক্ষায় আদিবাসী ছাত্রছাত্রীদের পাস নম্বর মোট নম্বরের ৪০ শতাংশ। কমিটি সূত্র জানায়, নির্ধারিত ৪০ শতাংশ নম্বর না পাওয়ায় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বর্তমানে আদিবাসী ছাত্রছাত্রীদের জন্য যে কোটা রয়েছে তা পূরণ হচ্ছে না। সে জন্য কমিটি পাস নম্বর কমিয়ে আনার সুপারিশ করেছে।বৈঠকে কমিটি সরকারি চাকরিতে আদিবাসীদের জন্য্রনির্ধারিত ৫ শতাংশ কোটা যথার্থভাবে সংরক্ষণের সুপারিশও করে। এই কোটা পূরণের জন্য নিয়োগ পরীক্ষা শুধু আদিবাসীদের মধ্যে সীমাবদ্ধ রাখতে বলা হয়েছে। বিদ্যমান বিধান অনুযায়ী, আদিবাসীদের জন্য নির্ধারিত কোটা পূরণ না হলে সেখানে সমতলের লোকজনকে নিয়োগ দেওয়া হয়।কমিটির সভাপতি শাহ আলমের সভাপতিত্ব্রেবৈঠকে কমিটির সদস্য পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, বীর বাহাদুর উশৈ সিং, যতীন্দ্র লাল ত্রিপুরা, গিয়াসউদ্দিন আহমেদ, কে এম খালিদ ও আবদুর রহমান অংশ নেন। কমিটির বিশেষ আমন্ত্রণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডালেমচন্দ্র বর্মণ ও প্রদানেন্দু চাকমা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বকুলচন্দ্র চাকমা প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন।