আদিবাসীদের প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে ঔষধি ও ফলগাছের উন্নত কৃষি ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা গতকাল শনিবার চাঁপাইনবাবগঞ্জ হর্টিকালচার সেন্টারে অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দ্বিতীয় শস্য বহুমুখীকরণ প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জের সদর ও রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ৫০ জন কৃষক-কিষানি প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে প্রত্যেককে দুটি ঔষধি ও দুটি ফলগাছের চারা দেওয়া হয়। প্রশিক্ষণ দেন প্রকল্পের ঔষধি বৃক্ষ বিশেষজ্ঞ সত্যব্রত মাইতি, উদ্যানতত্ত্ব বিশেষজ্ঞ আবদুল হক প্রমুখ। এস পি ঘোষ সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আবদুল হক,প্রমুখ।