আদিবাসীদের বর্ধিত সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আদিবাসীদের সংগ্রাম চলছে, চলবেই অবিরাম...’ স্লোগানে নওগাঁয় আদিবাসীদের বর্ধিত সভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের প্রধান উপদেষ্টা সাংসদ ফজলে হোসেন বাদশা। গতকাল শুক্রবার দুপুরে নওগাঁ জেলা বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুন্ডা, উপদেষ্টা রফিকুল ইসলাম, পরিষদের জেলার উপদেষ্টা ময়নুল হক প্রমুখ। সভায় উত্তরবঙ্গের ১৬ জেলার আদিবাসী নেতারা উপস্থিত ছিলেন।