আদিবাসীদের বস্ত্রশিল্প বিষয়ে বইয়ের মোড়ক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে বসবাসকারী আদিবাসীদের ঐতিহ্যবাহী বস্ত্রশিল্প নিয়ে রচিত ‘স্ট্রং ব্যাকস্, ম্যাজিক ফিংগারস: ট্রাডিশনস্ অব ব্যাকস্ট্র্যাপ উইভিং’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান গত শনিবার গুলশানের একটি গ্যালারিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জাস্টিন লি। বইটি যৌথভাবে লিখেছেন মঞ্জুলিকা চাকমা ও অধ্যাপক নিয়াজ জামান। অনুষ্ঠানে বইটি নিয়ে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, আইইউবির গভর্নিং কাউন্সিলের সভাপতি তৌহিদ সামাদ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বজলুল মোবিন চৌধুরী, উপ-উপাচার্য ওমর রহমান এবং ইংরেজি বিভাগের প্রধান রাজিয়া এস খান। বইটির যৌথ প্রকাশক ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি। বিজ্ঞপ্তি।