চাকমা সার্কেলের প্রধান ও জাতিসংঘ আদিবাসীবিষয়ক স্থায়ী ফোরামের সদস্য রাজা দেবাশীষ রায় বলেছেন, বিয়ে নিবন্ধন আদিবাসী নারীদের প্রতি বৈষম্যমূলক আচরণ, বহুবিবাহ ও বাল্যবিবাহ রোধে সহায়ক ভূমিকা রাখতে পারে। প্রথাগত আইন অক্ষুণ্ন রেখে বিয়ে নিবন্ধনের ব্যবস্থা করা যেতে পারে।আদিবাসীদের বিয়ে নিবন্ধন বিষয়ে পরামর্শমূলক কর্মশালায় গতকাল শুক্রবার তিনি এসব কথা বলেন।রাঙামাটি শহরের বিজন সরণিতে একটি বেসরকারি সংস্থার সভাকক্ষে পার্বত্য চট্টগ্রামের নারীদের নেটওয়ার্কিং সংগঠন সিএইচটিড-ব্লিউওএনএফের সহযোগিতায় সেন্টার ফর ইন্টিগ্রেটেড প্রোগ্রাম অ্যান্ড ডেভেলপমেন্ট (সিআইপিডি) এই কর্মশালার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সিআইপিডির নির্বাহী পরিচালক জনলাল চাকমা।প্রধান অতিথির বক্তব্যে দেবাশীষ রায় আরও বলেন, প্রথা সময় ও যুগের প্রয়োজনে পরিবর্তনশীল। এই ব্যবস্থায় কিছুটা ত্রুটি ও ব্যবস্থাপনায় দুর্বলতা থাকতে পারে। তবে এই প্রতিষ্ঠান পরিচালিত হয় জনসমাজের সঙ্গে আলাপের ভিত্তিতে।কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান মিনতি চাকমা ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন সহায়তা প্রকল্পের জেন্ডার ক্লাস্টারের প্রধান ঝুমা দেওয়ান।মূল প্রবন্ধে সিএইচটি-ডব্লিউওএনএফের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তনয় দেওয়ান বলেন, পার্বত্য চট্টগ্রামের আদিবাসী সমাজে বিয়ের বিষয়টি সম্পূর্ণ প্রথাগতভাবে পরিচালিত হয়ে আসছে। কিছু বিতর্কিত বিষয়ে প্রথাগত ব্যবস্থায় ন্যায্য ও গ্রহণযোগ্য সমাধান খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই বিয়েসহ কয়েকটি সামাজিক বিষয়কে দলিলবদ্ধ করার প্রয়ো-জনীয়তা দেখা দিয়েছে।প্যানেল আলোচকদের মধ্যে কুমিল্লা ভিক্টোরিয়া কলে-জের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক মংসানু চৌধুরী বিয়ে নিবন্ধনের বিষয়টিতে গুরুত্ব দিতে গিয়ে আদিবাসীদের প্রথাগত মূল্যবোধগুলো হারিয়ে যাওয়ার বিষয়ে আশঙ্কা প্রকাশ করেন। তবে অন্য আলোচকেরা বিয়ে নিবন্ধনের পক্ষে মতামত দেন। তাঁদের মধ্যে ছিলেন জ্ঞানেন্দু বিকাশ চাকমা, সুস্মিতা চাকমা, জুয়েল দেওয়ান, চঞ্চু চাকমা, রাঙামাটি হেডম্যান অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক থোয়াইঅং মারমা, সাংগঠনিক সম্পাদক সুজিত দেওয়ান প্রমুখ।