আদিবাসীদের ভাষা ও সংস্কৃতির সাংবিধানিক স্বীকৃতি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির কাছে সংবিধান সংশোধন বিষয়ে প্রস্তাবনা পাঠিয়েছে আদিবাসী নেতা সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি (জেএসএস)। প্রস্তাবনায় ৪৬টি আদিবাসী জাতিসত্তার ভাষা ও সংস্কৃতির সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হয়েছে।গতকাল মঙ্গলবার দুপুরে জেএসএসের ছয় সদস্যের একটি প্রতিনিধিদল কমিটির চেয়ারম্যান ও সংসদ উপনেতা সাজেদা চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে লিখিত এ প্রস্তাবনা জমা দেন। সংসদ উপনেতার সংসদ ভবনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন জেএসএসের সহসভাপতি উষাতন তালুকদার। তাঁর সঙ্গে ছিলেন সংগঠনের নেতা গৌতম কুমার চাকমা, প্রণতি বিকাশ চাকমা, শক্তিপদ ত্রিপুরা, মঙ্গল কুমার চাকমা ও তৈমা সিং চৌধুরী। বৈঠক শেষে মঙ্গল কুমার চাকমা সাংবাদিকদের বলেন, সাজেদা চৌধুরী আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাবের কথাই জানিয়েছেন।