আদিবাসীদের ভাষায় শিক্ষা চালুর দাবি
আদিবাসীদের নিজস্ব ভাষায় প্রাথমিক স্তর পর্যন্ত শিক্ষা প্রচলনের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস, এম এন লারমা) সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি। গতকাল সোমবার খাগড়াছড়ির মহাজনপাড়ায় এম এন লারমার ভাস্কর্যের পাদদেশে এক সমাবেশে এ দাবি জানানো হয়। সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চুক্তিতে আদিবাসীদের মাতৃভাষায় প্রাথমিক স্তর পর্যন্ত শিক্ষার বিষয়টি উল্লেখ রয়েছে। কিন্তু চুক্তি স্বাক্ষরের ১৪ বছর হলেও সরকার কোনো পদক্ষেপ নেয়নি। বক্তারা অবিলম্বে মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালুর দাবি জানান। পাহাড়ে সংঘাতময় পরিস্থিতি মোকাবিলায় চুক্তি মোতাবেক পার্বত্য চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীকে পার্বত্য জেলা পরিষদের কাছে ন্যস্ত করার দাবি জানান বক্তারা।পাহাড়ি ছাত্র পরিষদের জেলা কমিটির সভাপতি রূপম চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মহালছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাকলী খীসা, জনসংহতি সমিতি রাঙামাটি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সুদীর্ঘ চাকমা প্রমুখ। সমাবেশ শেষে চেঙ্গী স্কয়ারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।