আদিবাসীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর ধামইরহাটে আদিবাসী শিশুসহ প্রায় এক হাজার ৩০০ দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এডিপির উদ্যোগে এগুলো বিতরণ করা হয়।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়, আদিবাসী শিশু ও দুস্থ পরিবারের ৪৪৪ জনকে কম্বল দেওয়া হয়েছে। এ ছাড়া দুস্থ আরও ৬১৪ জনকে চাদর ও ২৩২ জনের মধ্যে কম্বল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএনও হেমায়েত উদ্দিন, এডিপি ব্যবস্থাপক বিমল কুমার প্রমুখ।