আদিবাসীদের মাতৃভাষায় শিক্ষা নিয়ে আলোচনা
বাংলাদেশে বসবাসকারী আদিবাসীদের মাতৃভাষায় শিক্ষা সম্পর্কে একটি গবেষণাকর্ম সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘ম্যাপিং অব মাল্টি-লিংগুয়াল এডুকেশন প্রোগ্রাম ইন বাংলাদেশ’ শীর্ষক এই গবেষণা নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এ সময় গবেষণার সারসংক্ষেপ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক মেসবাহ কামাল এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক শাহ শামীম আহমেদ।আদিবাসীবিষয়ক জাতীয় কোয়ালিশনের চেয়ারপারসন ম হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নববিক্রম কিশোর ত্রিপুরা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবুল কালাম আজাদ, আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, ইউনেসকোর কর্মসূচি ব্যবস্থাপক শিরিন আক্তার প্রমুখ। বিজ্ঞপ্তি।