আদিবাসীদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হামলা চালিয়ে আদিবাসীদের ঘরের টিন ও খুঁটি লুট করার প্রতিবাদে গতকাল রোববার রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সদরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শতাধিক আদিবাসী নারী-পুরুষ।চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের ডাইংপাড়া মোড়ে দুপুর ১২টার দিকে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি অনীল মারান্ডি, কেন্দ্রীয় নেতা গণেষ মার্ডি, সেন্টু মুরিয়ারী প্রমুখ। পরে বিক্ষোভ মিছিল নিয়ে আদিবাসীরা গোদাগাড়ী থানার সামনে জড়ো হন। এ সময় আদিবাসী নেতারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে অভিযোগ করেন, গোদাগাড়ীর বাসুদেরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলামের ইন্ধনে একদল ভাড়াটে বাহিনী এ ঘটনা ঘটিয়েছে। তবে নজরুল ইসলাম এ অভিযোগ অস্বীকার করেছেন।