আদিবাসীদের শিল্প সাহিত্যের বিকাশে পৃষ্ঠপোষকতা চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদিবাসী ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর ভাষা ও সাহিত্যবিষয়ক এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, দেশে আদিবাসী জনগোষ্ঠীর শিল্প-সাহিত্য অনেকটাই অবহেলিত। এর বিকাশে চাই সরকারি পৃষ্ঠপোষকতা। বাণিজ্যিক দিক চিন্তা করে অনেক প্রকাশক আদিবাসী গ্রন্থ প্রকাশ করতে অনীহা প্রকাশ করেন।গতকাল সোমবার কথে ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে মুক্তিযুদ্ধ জাদুঘরে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ট্রাস্টের প্রকাশনা ‘কথা’র মোড়ক উন্মোচন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টের সমন্বয়কারী ও কথার সম্পাদক প্রমোদ সিংহ। তিনি বলেন, ‘কথা’ আদিবাসী ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মত প্রকাশের প্রথম কাজ। এই ট্রাস্ট পরবর্তী সময়ে গ্রন্থ প্রকাশ এবং জাতীয় কর্মশালারও আয়োজন করবে।