আদিবাসী নেতা গৌরাঙ্গ পাত্র বলেছেন, আদিবাসীদের চারপাশে ভূমিদস্যু ও শোষণকারীরা আছে। কিন্তু তাদের বন্ধুর সংখ্যাও কম নয়, বরং বেশিই। তাদের বিপদে সংবাদকর্মী, বুদ্ধিজীবী, শিক্ষকসহ অনেকেই পাশে এসে দাঁড়ান। তাই আদিবাসীদের দমে গেলে চলবে না। সব বাধা উপেক্ষা করে এগিয়ে যেতে হবে।গতকাল মঙ্গলবার সকালে সিলেট শহরের মীরাবাজার এলাকার একটি রেস্তোরাঁয় ‘আদিবাসীদের অধিকার রক্ষায় যুবসমাজের ভূমিকা’ শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।পাত্র সম্প্রদায় কল্যাণ পরিষদের (পাসকপ) উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব ও সাংবাদিক আল-আজাদ।সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক এ এফ এম জাকারিয়া। অধ্যাপক শরীফ আহমেদের সঞ্চালনে মুক্ত আলোচনায় অংশ নেন দীপংকর গোয়ালা, বিদুর পাত্র, সত্যেন্দ্র পাত্র, কালীচরণ মানকী, শিক্ষিকা কাকলী রানী দেব, সুমিত্রা পাত্র, সোমা বুনার্জী, লনী মোহন পাত্র, ধীরেন্দ্র মোহন পাত্র প্রমুখ।