আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঐতিহ্যবাহী উৎসব বৈসু-বিজু-সাংগ্রাই-বিহু সামনে রেখে সাংবিধানিক স্বীকৃতি ও পার্বত্য চুক্তি পূর্ণ বাস্তবায়নের দাবিতে গতকাল মঙ্গলবার সকালে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে মানববন্ধন করেছে বাংলাদেশ আদিবাসী ফোরাম ও গোলাবাড়ি মহিলা সমিতি নামের দুটি সংগঠন। মানববন্ধন থেকে বক্তারা আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবি জানান।
মানববন্ধনে বাংলাদেশ আদিবাসী ফোরাম খাগড়াছড়ি অঞ্চলের সমন্বয়ক চাইথোয়াই মারমা, অধ্যাপক মধুমঙ্গল চাকমা, শিক্ষক প্রজ্ঞাবীর চাকমা, নারীনেত্রী নমিতা চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।