আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আদিবাসীরা একাত্তরের মহান মুক্তিযুদ্ধসহ সমাজ প্রগতির সব আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও বৈচিত্র্যময় সমাজ গঠনে ভূমিকা রেখেছে। তাই আদিবাসীদের ক্ষুদ্র না ভেবে ঐতিহ্যগত সংস্কৃতি ও জ্ঞান সংরক্ষণে তাদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। এ ছাড়া আদিবাসীদের বিষয়ে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে উল্লিখিত প্রতিশ্রুতিগুলো অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।’ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ‘মাধবকুণ্ড খাসিয়াপল্লিতে’ গতকাল শুক্রবার দুই দিনব্যাপী ‘চতুর্থ জাতীয় খাসি শিক্ষার্থী সম্মেলন’-এর আলোচনা সভায় বক্তারা সরকারের কাছে এ দাবি করেন। গতকাল বেলা তিনটায় পল্লি চত্বরে খাসি স্টুডেন্টস ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিমল লংকডিরির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ মো. শাহাব উদ্দিন।