আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক আদিবাসী দিবস রাষ্ট্রীয়ভাবে পালন ও আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবিতে গতকাল বুধবার সকালে মানববন্ধন করেন টাঙ্গাইলের মধুপুরের আদিবাসীরা। জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ, গারো ছাত্রসংগঠন, গারো ছাত্র সমিতি, আচিক মিচিক সোসাইটি, কারিতাস, আইপিডিএস, গাসু ও আজিয়ার যৌথ উদ্যোগে মধুপুর বাসস্ট্যান্ডে এ কর্মসূচি পালন করা হয়। ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুনে সজ্জিত কয়েক শ আদিবাসী নারী-পুরুষ এতে অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক, আজিয়ার সভাপতি প্রশান্ত চিরান, আচিক মিচিকের সভানেত্রী সুলেখা ম্রং, আইপিডিএসের মিঠুন জাম্বিল, কারিতাস (সিডিও) আলফন্স চিরান, টিআইবির এরিয়া ম্যানেজার হাবিবুর রহমান, সনাকের আহ্বায়ক শ্রীকুমার গুহ নিয়োগী, বাগাছাসের জনজেত্রা, গাসুর আশীষ নকরেক প্রমুখ। তাঁরা আন্তর্জাতিক আদিবাসী দিবস রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।