আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবিতে গণস্বাক্ষর অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবিতে গতকাল সোমবার চাঁপাইনবাবগঞ্জে গণস্বাক্ষর অভিযান শুরু হয়েছে। জাতীয় আদিবাসী পরিষদের উদ্যোগে বেলা সাড়ে ১০টায় চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে এ স্বাক্ষর অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সাংসদ আবদুল ওদুদ।আদিবাসীদের এ দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে সাংসদ বক্তব্য দেন ও স্বাক্ষর করেন। আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সদস্য মদন কুমার বারোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি অনিল মরান্ডী, সাংগঠনিক সম্পাদক বিমল রাজোয়ার, সমাজসেবক শফিকুল আলম, সাংবাদিক আনোয়ার হোসেন, শহিদুল হুদা, ওয়ার্কার্স পাটির নেতা ওমর ফারুক, জাসদ নেতা মনিরুজ্জামান, সাংস্কৃতিক কর্মী সুমন প্রমুখ।স্বাক্ষর অভিযানে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন স্থান থেকে প্রায় ২০০ আদিবাসী নারী-পুরুষ অংশ নেন। চাঁপাইনবাবগঞ্জ সদরের মুক্তিযোদ্ধা, ছাত্র-শিক্ষক, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার তিন শতাধিক মানুষ ব্যানারে স্বাক্ষর করেন। এরপর নাচোল উপজেলা আদিবাসী একাডেমি প্রাঙ্গণে স্বাক্ষর অভিযান পরিচালিত হয়।জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি অনিল মরান্ডী জানান, সারা দেশ থেকে কমপক্ষে এক লাখ স্বাক্ষর সংগ্রহের পর সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য ওই ব্যানার নিয়ে ঢাকায় মানববন্ধন করা হবে।