আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদিবাসী জাতিগোষ্ঠীগুলোর সাংবিধানিক স্বীকৃতির দাবিতে বাংলাদেশ আদিবাসী ফোরাম দেশের বিভিন্ন এলাকায় মানববন্ধন করেছে। মানববন্ধনে সংগঠনটির নেতারা সংবিধান সংশোধনের সময় দেশের ৪৫টিরও বেশি আদিবাসী জাতিগোষ্ঠীর জাতিসত্তা, ভাষা ও সংস্কৃতির স্বীকৃতি দেওয়ার দাবি জানান।কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে গতকাল শনিবার সকালে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে আদিবাসী সংগঠনের নেতা-কর্মীদের দাবির সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা একাত্মতা প্রকাশ করেন।মানববন্ধনে সাংবিধানিক স্বীকৃতির বাইরে ভূমি অধিকার, ভূখণ্ড ও প্রাকৃতিক সম্পদের ওপর আদিবাসীদের অধিকারের স্বীকৃতি দেওয়া ও ১৯৯৭ সালে স্বাক্ষরিত পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি ও এর অধীনে প্রণীত আইনগুলোকে সংবিধানের অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়। এ ছাড়া আদিবাসী অধ্যুষিত অঞ্চলগুলোয় আদিবাসী জাতিগোষ্ঠীর জন্য জাতীয় সংসদ ও স্থানীয় সরকার পরিষদে আসন সংরক্ষণ করা এবং আদিবাসী জাতিগোষ্ঠীর সাংবিধানিক ও আইনি রক্ষাকবচ যাতে আদিবাসী জাতিগোষ্ঠীগুলোর সম্মতি ছাড়া সংশোধন বা বাতিল করা না হয়, তার সাংবিধানিক গ্যারান্টির দাবি জানানো হয়।বক্তারা বলেন, ১৯৭২ সালের সংবিধানে আদিবাসীদের সংবিধান সংশোধন প্রক্রিয়ায় ভুল সংশোধনের সুযোগ এসেছে।আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং বলেন, ‘আমরা সংবিধান সংশোধন কমিটির সঙ্গে বসেছিলাম। আশাবাদী হওয়ার মতো একটি পরিস্থিতি তৈরি হয়েছে।’গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য পঙ্কজ ভট্টাচার্য বলেন, আদিবাসীদের অধিকারের বিষয়টি সারা দুনিয়া মেনে নিয়েছে। তাহলে বাংলাদেশ মানবে না কেন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতা হায়দার আকবর খান রনো বলেন, এ দেশের বাঙালি ছাড়াও বহু জাতির মানুষ বাস করে। তাদের বাঙালি বানানোর চেষ্টা গ্রহণযোগ্য নয়। আদিবাসী অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক মেজবাহ কামাল বলেন, সংবিধান সংশোধনে গঠিত কমিটি যে আলোচ্যসূচি নির্ধারণ করেছে, তাতে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়নি। এটা দুঃখজনক। সারা দেশের খবর পড়ুন : পৃষ্ঠা-৪ এ।