আদিবাসীদের স্বীকৃতির বিষয়টি সংসদে উত্থাপনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পার্বত্য চট্টগ্রামের সাংসদদের মাধ্যমে দেশে আদিবাসীদের অস্বীকৃতির বিষয়টির মীমাংসা করতে হবে, অন্যথায় আদিবাসীরা রাষ্ট্রীয় ভূখণ্ডের মধ্যে থেকেও তাদের বিচ্ছিন্ন করে রাখার যেকোনো সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনে নামতে বাধ্য হবে।’গতকাল শুক্রবার বান্দরবান শহরের উজানিপাড়ার ম্রোচেট মিলনায়তনে আগামী ৯ আগস্ট আদিবাসী দিবস উদ্যাপনের প্রাক-প্রস্তুতি সভায় আদিবাসী নেতারা এ কথা বলেন।গত ২৮ জানুয়ারি পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মো. মজিবুর রহমান তিন পার্বত্য জেলা প্রশাসককে আদিবাসীদের ‘আদিবাসী’ না বলার জন্য ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে একটি চিঠি দেন। আদিবাসী নেতাদের ধারণা, আদিবাসী না বলার সিদ্ধান্ত সরকারের নয়। সচিবেরাই পার্বত্য চট্টগ্রাম ও আদিবাসীদের প্রতি বৈরী দৃষ্টিভঙ্গির কারণে এ রকম চিঠি দেন। আদিবাসী দিবসের প্রাক-প্রস্তুতি সভায় ওই চিঠির সমালোচনা করা হয়।সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট চাক নেতা মংমং চাক।