আদিবাসীর ফসল নষ্ট করে দিল দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জে কীটনাশক ছিটিয়ে অমল সরেন নামের এক আদিবাসীর তিন বিঘা জমির ভুট্টা নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। গত শনিবার রাতে উপজেলার বিনোদনগর ইউনিয়নের খামার দেবীপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
গতকাল সোমবার সকালে সরেজমিনে দেখা গেছে, কচি ভুট্টা গাছগুলোর পাতা ও কচি ভুট্টাগুলো পুড়ে ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। অমল সরেন জানান, ৪৫ দিন আগে তিনি ভুট্টা বপন করেন। গত রোববার রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা তাঁর তিন বিঘা জমিতে বিষাক্ত আগাছানাশক ছিটিয়ে দেয়। এতে তাঁর লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে রোববার বিকেলে ক্ষতিগ্রস্ত খেত পরিদর্শনে যান নবাবগঞ্জ উপজেলা কৃষি কার্যালয়ের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মহিবুর রহমান। তিনি জানান, অতিরিক্ত আগাছানাশক ছিটিয়ে দেওয়ায় গাছের পাতা ও ভুট্টাগুলো পুড়ে গেছে। ধীরে ধীরে গাছগুলো মরে যাবে।
বিনোদনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নজরুল জানান, ওই আদিবাসীর সঙ্গে স্থানীয় এক ব্যক্তির জমি নিয়ে বিরোধ চলছে।