আদিবাসীরা উদ্যাপন করল বাসন্তী পূজা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর পোরশা উপজেলার মুর্শিদাপুরে ২৮ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত ছয় দিনব্যাপী বাসন্তী পূজা ও গ্রামীণ মেলার আয়োজন করা হয়। পোরশা উপজেলার মুর্শিদপুর বাগডাঙ্গা ও নিয়ামতপুর উপজেলার পুঙ্গি গ্রামের আদিবাসীরা পূজা উদ্যাপন ও মেলার আয়োজন করে। সোমবার ছিল বাসন্তী পূজার বিসর্জনের দিন। এদিন তিনটি গ্রামের আদিবাসী নারী-পুরুষ ও শিশুদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায় পূজামণ্ডপ ও মেলায়। পূজামণ্ডপের সামনে ঢাক-ঢোলের বাজনার তালে তালে নাচতে দেখা যায় সব বয়সী মানুষকে।মুর্শিদপুর গ্রামের আদিবাসী নেতা কান মুরমু জানান, স্থানীয় একটি জালিয়ত চক্রের হাত থেকে দেবোত্তর সম্পত্তির ৪০ একর জমি কয়েকটি গ্রামের আদিবাসীরা উদ্ধার করার পর গত তিন বছর থেকে এ বাসন্তী পূজা উদ্যাপন করে আসছে। দেবোত্তর সম্পত্তি জালিয়ত চক্রের হাতে চলে যাওয়ায় ১৯৭১ সালের পর থেকে এ পূজা উদ্যাপন বন্ধ ছিল।