প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আদিবাসীরা দেশের বিরুদ্ধে কোনো দিন কোনো ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিল না। অথচ বারবার ষড়যন্ত্রের শিকার হয়েছে। সে কারণে পার্বত্যচুক্তি বাস্তবায়ন ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হচ্ছে না। এবার পার্বত্যচুক্তি বাস্তবায়ন ও সাংবিধানিক স্বীকৃতি আদায়ের পথ আদিবাসীরা নির্ধারণ করবে।’ গত বৃহস্পতিবার পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার ১৪তম কাউন্সিল ও সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহসভাপতি ও আঞ্চলিক পরিষদ সদস্য ঊষাতন তালুকদার প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। রাঙামাটির আউটার স্টেডিয়ামে আশিকা মানবিক উন্নয়নকেন্দ্র চত্বরে পাহাড়ি ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখার সভাপতি ফদাংতাং রান্দালের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সুবর্ণ চাকমা, সুপ্রভা চাকমা, অভিলাষ চাকমা প্রমুখ।