আদিবাসীরা পেল সহায়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জে আদিবাসী শিক্ষার্থীদের বৃত্তি, গ্রাম পুলিশের সদস্যদের বাইসাইকেল ও দুস্থ আদিবাসীদের ভ্যান দেওয়া হয়েছে। গত রোববার বিকেলে রংপুরের জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের বড়পাড়া মিশন মাঠে ২২২ জন আদিবাসী শিক্ষার্থীর (ষষ্ঠ শ্রেণি থেকে অনার্স পর্যন্ত) প্রত্যেককে ৪০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত শিক্ষাবৃত্তির টাকা ও ৪০ জন দুস্থ আদিবাসীর মধ্যে নতুন ভ্যান বিতরণ করেন। এর আগে সেখানে তিনি আদিবাসীদের জন্য একটি কমিউনিটি কেন্দ্রের উদ্বোধন করেন। এরপর জেলা প্রশাসক উপজেলা পরিষদ মাঠে ৯৯ জন গ্রাম পুলিশ সদস্যদের হাতে একটি করে নতুন বাইসাইকেল তুলে দেন।