আদিলুর ও এলানের বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য বিকৃতি করে মিথ্যা প্রতিবেদন প্রকাশের অভিযোগে মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান শুভ্র ও পরিচালক নাসিরউদ্দিন এলানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

আজ বুধবার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক এ কে এম শামসুল আলমের আদালতে তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ২২ জানুয়ারি সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেছেন আদালত।

গত ১১ সেপ্টেম্বর এই দুই আসামির বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ আইনে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। ৪ সেপ্টেম্বর তথ্য বিকৃতির অভিযোগে গোয়েন্দা পুলিশ (ডিবি) আসামিদের বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইন ২০০৬-এর ৫৭ (১) ও ৫৭ (২) ধারাসহ দণ্ডবিধির ৫০৫ (সি) ও (ডি) এবং ৫০৫ (এ) ধারায় এ প্রতিবেদন দাখিল করেন।