প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক নাসিরউদ্দিনের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং সংগঠনটির ওপর ‘নজরদারি ও হয়রানি’ বন্ধ করার আহ্বান জানিয়েছে তিন আন্তর্জাতিক সংগঠন। গত বুধবার এক বিবৃতিতে এ আহ্বান জানায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ ও ইন্টারন্যাশনাল কমিশন অন জুরিস্ট। এতে বলা হয়, অধিকারকে হয়রানি ও ভয়-ভীতি দেখানো বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোর গলায় কথা বলা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ওপর চাপ দেওয়া উচিত।