আদিলুরকে মুক্তি দিতে কানাডার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমানকে মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে কানাডা। পাশাপাশি স্বচ্ছ বিচারপ্রক্রিয়ার মাধ্যমে তাঁর প্রতি ন্যায়সংগত আচরণ নিশ্চিত করারও আহ্বান জানিয়েছে দেশটি।ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার হিদার ক্রুডেন গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এ আহ্বান জানান। ঢাকায় কানাডার হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।এর আগে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন অধিকারের সম্পাদককে মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানায়।বিবৃতিতে হিদার ত্রুদ্ধডেন বলেন, ‘আদিলুর রহমান খানকে গ্রেপ্তার করায় আমি গভীরভাবে উদ্বিগ্ন।’ তিনি বলেন, বাংলাদেশে সমমনা মিশনগুলোর সঙ্গে যুক্ত হয়ে কানাডা আদিলুর রহমান খানকে মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে এবং স্বচ্ছ বিচারপ্রক্রিয়ার মাধ্যমে তাঁর প্রতি ন্যায়সংগত আচরণ নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে।কানাডার হাইকমিশনার বলেন, সরকারের এ ধরনের পদক্ষেপের ফলে বাংলাদেশের নাগরিক সমাজের অবাধে কাজ করার অধিকারচর্চায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে আগামী নির্বাচন সামনে রেখে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।