আদিলুরকে ৫৪ ধারার অভিযোগ থেকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদিলুর রহমান খান
আদিলুর রহমান খান

মানবাধিকার সংস্থা অধিকারের সম্পাদক আদিলুর রহমান খানকে ৫৪ ধারার অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম মো. নুরু মিয়া এ আদেশ দেন।
গত ১০ আগস্ট আদিলুরকে গ্রেপ্তার করা হয়। তাঁকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়।
তবে গত ৪ সেপ্টেম্বর অধিকার-এর সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিনের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে অভিযোগপত্র দেয় পুলিশ। রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান নিয়ে অসত্য ও বিকৃত তথ্য প্রচারের অভিযোগে এ প্রতিবেদন দেওয়া হয়েছে।
গতকাল বুধবার এই অভিযোগপত্র আমলে নিয়েছেন সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল। ১৯ সেপ্টেম্বর আসামির উপস্থিতিতে অভিযোগ গঠনের বিষয়ে দিন ধার্য করা হয়েছে।
আদালত সূত্র জানায়, এ মামলায় অধিকারের পরিচালক এ এস এম নাসির উদ্দিনকে পলাতক আসামি দেখিয়ে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।