আদিলুরকে ৫৪ ধারার অভিযোগ থেকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবাধিকার সংস্থা ‘অধিকার’-এর সম্পাদক আদিলুর রহমান খানকে ৫৪ ধারার অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার মহানগর হাকিম মোহাম্মদ নুরু মিয়া এই আদেশ দেন।
আদিলুরের পক্ষে শুনানি করেন আইনজীবী আসাদুজ্জামান। তিনি বলেন, কোনো ব্যক্তিকে ৫৪ ধারায় গ্রেপ্তার করলে পরবর্তী ১৫ কার্যদিবসের মধ্যে যদি প্রতিবেদন দাখিল না করে, তবে আসামি অব্যাহতি পেতে পারেন। আসামির বিরুদ্ধে নতুন একটি মামলা হয়েছে। এ অবস্থায় ৫৪ ধারার অভিযোগ থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হোক। শুনানি শেষে আদালত অব্যাহতির আদেশ দেন।