আদিলুরের জামিন আবেদন নাকচ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খানের জামিনের আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। গতকাল সোমবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. রুহুল আমিন এই আদেশ দেন।
গত ১০ আগস্ট আদিলুর রহমানকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঢাকায় হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান নিয়ে অসত্য ও তথ্য বিকৃতির অভিযোগে আদিলুর রহমান ও অধিকারের পরিচালক নাসিরুদ্দিন এলানের বিরুদ্ধে গত ৪ সেপ্টেম্বর পুলিশ প্রতিবেদন (প্রসিকিউশন) দাখিল করে ডিবি।